দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর নগরের মালেকের বাড়ি ডেগের চালা এলাকায় ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামের একটি সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৩ জুন) সকালের দিকে কারখানা ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি গোডাউন রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
প্রাথমিকভাবে কারখানার নিজস্ব কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে বেলা ১০টা ২৬ মিনিটে গাজীপুর ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। জয়দেবপুর ও চৌরাস্তাসহ ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় ১ ঘণ্টা ২৪ মিনিট পর বেলা ১১টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে কারখানার গুদামে থাকা কিছু মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তীতে নিশ্চিত করা যাবে।
এমএম/